মেনু
সংবাদ টাইমস
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

সংবাদ টাইমস ডেস্ক প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ 9 বার পঠিত
ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত
ছবি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লগো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ দুই জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে কেন্দ্রীয় সংসদের বিবৃতিতে জানানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির বিবৃতি/ ছবি: জাগো নিউজ

এর আগে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ছেলের সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন শাহজাহান খান মিয়া। চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ছেলের ছবিসহ পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে