মেনু
সংবাদ টাইমস
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে সদর দপ্তর

সংবাদ টাইমস ডেস্ক প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ 14 বার পঠিত
পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে সদর দপ্তর
ছবি : পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর/ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৩৫৭ জন (অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সমপদমর্যাদা) কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা এবং ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখার এআইজি মো. সাইফুল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের সব ইউনিটকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, পত্রে বর্ণিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা বা বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা থাকে, তবে তার হালনাগাদ প্রতিবেদন আগামী ৩ নভেম্বর মধ্যে হার্ডকপি এবং সফটকপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

পুলিশের বিভিন্ন রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরিত এই চিঠির মাধ্যমে অভিযুক্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মামলার হালনাগাদ তথ্য দ্রুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এআইজি মো. সাইফুল্লাহ জাগো নিউজকে বলেন, চিঠিটি অন্য কোনো উদ্দেশ্যে দেওয়া হয়নি। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না সেটি হালনাগাদের জন্য দেওয়া হয়েছে। 

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে