মেনু
সংবাদ টাইমস
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সসহ সপরিবারে ৮ জন কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ 14 বার পঠিত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সসহ সপরিবারে ৮ জন কারাগারে
ছবি : নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সসহ সপরিবারে ৮ জন কারাগারে

সুনামগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স, তাঁর পরিবারের সদস্য ও বন্ধুসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অপ্রাপ্তবয়স্ক এক আসামির বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁকে নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।

আদালতে আসামিপক্ষের কেউ জামিনের আবেদন করেননি।

মামলার আসামিরা হলেন সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, তাঁর ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স, দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল এবং মেয়ে শাম্মী আক্তার পলি ও সাবরিনা চৌধুরী রূপকথা। এ ছাড়া দেওয়ান ফারুক রাজা চৌধুরীর ছেলে ফাহিম রাজা চৌধুরীও এ মামলার আসামি।

অন্য আসামিরা হলেন ছাতক উপজেলার জালালপুর গ্রামের শফিক আহমদের ছেলে কাওছার আহমদ সোহাগ, গোলাপগঞ্জের ভাদেশ্বর গ্রামের ওলিওর রহমান মানিকের ছেলে তাকরিব রহমান তানহির, দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ, সুনামগঞ্জের হাসননগর এলাকার সুজন মিয়ার ছেলে রানা এবং জামালগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের বিজয় করের ছেলে রজয় কর।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। আদালত অপ্রাপ্তবয়স্ক সাবরিনা চৌধুরী রূপকথাকে ছাড়া অন্য আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুনামগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর অজয় চন্দ্র দেব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে