মেনু
সংবাদ টাইমস
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ 8 বার পঠিত
কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ছবি : ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে সোনিয়া আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোনিয়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের মেয়ে। সে চৌধুরীবাজার জিএস কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির টেস্ট পরীক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সোনিয়াকে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

সোনিয়ার অকালমৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মোক্তাদির মনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে