মেনু
সংবাদ টাইমস | Bd News
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা
কনভার্টার

সুনামগঞ্জ-সিলেট সড়কে সেতুর রেলিং ভেঙে ঝুলছে ডাম্প ট্রাক

নিজস্ব প্রতিবদেক, সুনামগঞ্জ প্রকাশ : রবিবার, ০৯ আগস্ট, ২০২৬ 76 বার পঠিত
সুনামগঞ্জ-সিলেট সড়কে সেতুর রেলিং ভেঙে ঝুলছে ডাম্প ট্রাক
ছবি : সুনামগঞ্জ-সিলেট সড়কে সেতুর রেলিং ভেঙে ঝুলছে ডাম্প ট্রাক

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোকা নদীর সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে একটি খালি ডাম্প ট্রাক। দুর্ঘটনার পর থেকে ট্রাকটি সেতুর ওপর বিপজ্জনক অবস্থায় থাকলেও সড়কে পর্যাপ্ত জায়গা থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (৯ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত ট্রাকটি একই অবস্থায় সেতুর রেলিংয়ে ঝুলতে দেখা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে খালি ডাম্প ট্রাকটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। জাউয়াবাজার এলাকায় বোকা নদীর সেতুতে উঠলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিকট শব্দে সেতুর বাঁ পাশ থেকে ডান পাশে গিয়ে রেলিং ভেঙে ফেলে ট্রাকটি। পরে ট্রাকের অর্ধেক অংশ সেতুর বাইরে ঝুলে যায় এবং বাকি অংশ সেতুর ওপরের স্থায়ী কাঠামোর সঙ্গে আটকে থাকে।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের যাত্রী ও চালকেরা।

জাউয়াবাজারের নিকটবর্তী লক্ষণসোম গ্রামের বাসিন্দা দ্বীন মোহাম্মদ সাদিক বলেন, সকালে বাজারে এসে সেতুর ওপর ডাম্প ট্রাকটি বিপজ্জনকভাবে ঝুলতে দেখেন। ট্রাকটি খালি থাকায় কোনোভাবে আটকে আছে উল্লেখ করে তিনি বলেন, এটি বোঝাই থাকলে সরাসরি নদীতে পড়ে যেতে পারত।

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। সেতুর ওপর পর্যাপ্ত জায়গা থাকায় বর্তমানে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না। ঝুলে থাকা ট্রাকটি উদ্ধারে ক্রেন আনার ব্যবস্থা করা হচ্ছে

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে