মেনু
সংবাদ টাইমস | Bd News
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা
কনভার্টার

আবারও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন

স্টাফ রিপোর্টার প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬ 69 বার পঠিত
আবারও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন
ছবি : নাসিম হোসাইন। ছবি: সংগৃহীত

সিলেট মহানগর বিএনপির সভাপতির পদে পুনর্বহাল করা হয়েছে নাসিম হোসাইনকে। দলের হাইকমান্ডের সিদ্ধান্তে তিনি পুনরায় মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ওই দায়িত্ব প্রত্যাহার করে নাসিম হোসাইনকে পুনরায় মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এতে নাসিম হোসাইনকে সিলেট মহানগর বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

চিঠির অনুলিপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন ও মিফতাহ সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর কাছে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

নাসিম হোসাইনের পুনর্বহালে সিলেট মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে