মেনু
সংবাদ টাইমস | Bd News
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা
কনভার্টার

সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট, ২০২৬ 67 বার পঠিত
সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন
ছবি : ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম ভবনের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম ভবনের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের মল্লিকপুরস্থ প্রশাসনিক সম্প্রসারিত এ ভবণের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. সুলতানা জেরিনের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল।  

সভায় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, অ্যাড. শেরেনুর আলী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সুহেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, শাহজাহান মিয়া ও আজিজুর রহমান সৌরভ প্রমুখ। 

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে