মেনু
সংবাদ টাইমস | Bd News
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা
কনভার্টার

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ 31 বার পঠিত
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
ছবি : শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিড ইমনকে ধরতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

তিনি আরও জানান, গ্রেফতারের পর ডেভিড ইমনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে