মেনু
সংবাদ টাইমস | Bd News
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা
কনভার্টার

ট্রফি উল্লাসে তোরেসকে প্রতিজ্ঞার কথা মনে করালেন স্পেন রাজকুমারী

স্পোর্টস ডেস্ক প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ 71 বার পঠিত
ট্রফি উল্লাসে তোরেসকে প্রতিজ্ঞার কথা মনে করালেন স্পেন রাজকুমারী
ছবি : ছবি: সংগৃহিত

খেলার মাঠের উন্মাদনা এবার সোজা রাজপ্রাসাদে! ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে তার অসাধারণ গোলেই আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট পরেছে স্পেন। পুরো দেশ যখন জয়ের আনন্দে আত্মহারা, ঠিক তখনই রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বজয়ী স্ট্রাইকার ফেরান তোরেসের মুখোমুখি হন স্প্যানিশ সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনোর। রাজকীয় আভিজাত্যের খোলস ছেড়ে একেবারে খাঁটি ফুটবলপ্রেমীর মতো তোরেসকে এমন এক মিষ্টি ও মজার প্রশ্ন করলেন তিনি, যা দেখে এখন হেসে খুন নেটদুনিয়া।

আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপথ এখন উৎসবে মুখর। ট্রফি নিয়ে স্প্যানিশ দলের ঐতিহ্যবাহী 'জারজুয়েলা' রাজপ্রাসাদ সফরের সময়ই ঘটে এই ঘটনা। রাজপরিবারের কুশল বিনিময়ের এক পর্যায়ে তোরেসের দিকে তাকিয়ে রাজকন্যা লিওনোরের মুচকি হাসির দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

অনেকেই ভেবেছিলেন রাজকন্যা হয়তো মাঠের গোলদাতার প্রশংসা করছেন। কিন্তু স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কার খবর অনুযায়ী, রাজকন্যা মূলত তোরেসকে মনে করিয়ে দিয়েছিলেন তাঁর পুরোনো এক অঙ্গীকার! তোরেসকে উদ্দেশ্য করে লিওনোর হাসতে হাসতে বলেন, 'তোমার কি সব চুল কেটে ন্যাড়া হয়ে যাওয়ার কথা ছিল না?' এমন প্রশ্ন শুনে হুট করে সামলে নিয়ে তোরেসও হেসে উত্তর দেন, 'না, না!'

বিশ্বকাপ জেতার আগেই ভালেনসিয়ান এই ফরোয়ার্ড প্রকাশ্যে প্রতিজ্ঞা করেছিলেন, স্পেন ট্রফি জিতলে তিনি তাঁর মাথার সব চুল ছেঁটে ফেলবেন। যদিও শেষ পর্যন্ত চুলের মায়ায় তোরেস নিজের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে এসেছেন, তবে স্প্যানিশ রাজকন্যা যে তা মোটেই ভোলেননি! ছোট এই হালকা মেজাজের রসিকতাই বুঝিয়ে দেয়, স্প্যানিশ জাতীয় দলের ভেতরের খবর ও খেলোয়াড়দের খবরাখবর কতটা নিখুঁতভাবে রাখেন হবু এই রানি।

তোরেস নিজের কথা না রাখলেও স্প্যানিশ দলের বাকি সদস্যরা কিন্তু দারুণ সব প্রতিশ্রুতি পূরণে লেগে পড়েছেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে মার্ক কুকুরেয়া, আলেক্স বায়ে নেওয়া, বোর্হা ইগলেসিয়াস এবং ইয়েরেমি পিনো তাঁদের শরীরে কোচের মুখের ট্যাটু আঁকার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে খুদে বিস্ময় লামিনে ইয়ামাল কথা দিয়েছেন, টানা তিন সপ্তাহ তিনি দাড়ি-গোঁফ কাটবেন না এবং নিজের ভক্তদের ১০০টি ইয়ারফোন উপহার হিসেবে দেবেন। পিছিয়ে নেই গাভি ও পেদ্রিও, নিজেদের চুলে বেশ নজরকাড়া ও চমকপ্রদ কোনো রঙ করার প্রস্তুতি নিচ্ছেন এই দুই তরুণ তুর্কি। 

খেলাধুলা থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে