ফাইনালের লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ
চেলসি তারকা এনজো স্পেনের বিপক্ষে ফাইনালে দুটি হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। ম্যাচের কয়েকদিন পর ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, সময় যত গড়াচ্ছে ততই বুঝতে পারছি যে, একটি ফলাফলের চেয়ে অনেক বড় কিছু আছে ফুটবলে।

এনজো আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে বলেন, এই দল বহু বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করেছে গর্ব, বিনয় ও পুরোপুরি নিবেদনের সঙ্গে। জয়-পরাজয়ের চেয়েও বড় বিষয় হলো জার্সির জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়া এবং কখনো হাল না ছাড়া। এমন একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশাল গর্বের।
২৫ বছর বয়সি এই ফুটবলার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “সব আর্জেন্টাইন সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। প্রতিটি ম্যাচে আমাদের পাশে থাকার জন্য, অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য। বিশ্বের যেকোনো প্রান্তে আপনাদের কারণে আমরা ঘরের অনুভূতি পাই।”
সবশেষে এনজো জাতীয় দলের প্রতি নিজের অঙ্গীকার আবারও স্পষ্ট করেন। তিনি বলেন, “আর্জেন্টিনার জার্সি পরা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। যখনই সুযোগ পাব, এই জার্সির জন্য সর্বোচ্চটা দিয়ে লড়াই করে যাব।”