মেনু
সংবাদ টাইমস | Bd News
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা
কনভার্টার

তারেক রহমান মানুষের জন্য নতুন কী করেছেন : পাটওয়ারীর

নীলফামারী প্রতিনিধি প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ 41 বার পঠিত
তারেক রহমান মানুষের জন্য নতুন কী করেছেন : পাটওয়ারীর
ছবি : নীলফামারীর জলঢাকা উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় কথা বলছেন নারীরুদ্দীন পাটওয়ারী।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করেছিলেন উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর প্রশ্ন, ‘বাবার দেওয়া কর্মসূচি আবার চালু করেছেন তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হাওয়ার পর এই দেশ আর মানুষের জন্য নতুন কী করেছেন, সেটি জানতে চাই আমরা।’

তিনি আরও বলেন, ‘নদীতে কোনো পানি নাই, তারা (বর্তমান সরকার) খাল খনন করতেছে। নদীতে পানি না থাকলে খালে কীভাবে পানি আসবে, তাদের কাছে আমরা প্রশ্ন রেখে যেতে চাই। খাল খননের বিষয়ে শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় কেউ বালু খাচ্ছে, কেউ মাটি খাচ্ছে, কেউ তো আবার পুরো খালটিই খেয়ে ফেলছে।’


মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এসব কথা বলেন পাটওয়ারী।

তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকদিন বোঝানো হচ্ছে, আমরা বাংলাদেশে নতুন ভাবে উন্নয়নের ছোঁয়া নিয়ে এসেছি। উন্নয়নের যে ট্রেন্ড সেটি স্বৈরাচার শেখ হাসিনা সরকার নিয়ে এসেছিল। খুনি হাসিনা রাস্তা নির্মাণ করেছেন, ১০০ টাকার মধ্যে ৯০ টাকায় চুরি করেছেন, ১০ টাকা দিয়ে রাস্তা বানিয়ে রাস্তায় রডের বদলে বাঁশ ঢুকিয়ে দিয়েছিলেন। এখন নতুন করে শেখ হাসিনার রাস্তার প্রকল্পকে কপি করে তারা একটি প্রকল্প এনেছে খাল খনন কর্মসূচি।’

এনসিপি নেতা আরও বলেন, ‘আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেকদিন বাংলাদেশি প্রবাসীদের কফিন নামে। বিদেশি যে অ্যাম্বাসিগুলো রয়েছে সেগুলো বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলে। কিন্তু তাদের কাছে প্রবাসী ভাইয়েরা সার্ভিস নিতে গেলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। অথচ জনগণের দেওয়া ট্যাক্সের টাকায় আপনারা বিদেশে আরাম আয়েশ করেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে