মেনু
সংবাদ টাইমস
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ 32 বার পঠিত
হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু
ছবি : হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

হাম উপসর্গে সিলেটে মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে।

এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২১৪ জনে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিহত শিশুরা হলো, সিলেটের কোম্পানীগঞ্জের রিয়ার উদ্দিনের ২ বছরের শিশু কন্যা ঝুহি বেগম ও সুনামগঞ্জ সদরের জাহিদুল ইসলামের সাত মাসের কন্যা শিশু তানিশা। তন্মধ্যে ঝুহি বেগম সামসুদ্দিন হাসপাতালে এবং তানিশা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তন্মধ্যে বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪২ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৩ জন এবং বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে হাম উপসর্গে হাসপাতালে ভর্তিকৃত রোগী ৫৬৭ জন। এর মধ্যে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮২ জন, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৫ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৮ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩৫ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৫ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২৫ জন এবং বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছেন

এ যাবৎ হাম উপসর্গে সিলেট বিভাগে মারা যাওয়ার ২১৪ জনের মধ্যে সিলেট জেলায় ৮৭ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জন।

 

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে