মেনু
সংবাদ টাইমস
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ 25 বার পঠিত
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা
ছবি : ছবির ডানে হাসিবুল ইসলাম। বামে তার জখম হাতের অবস্থা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর এলাকার বালিশিলা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।

হাসিব আল ইসলামের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে আক্রমণ করে। এ সময় তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরে যান। হামলার ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মৌলভীবাজার জেলা ছাত্রশক্তির আহ্বায়ক রাজ মোস্তাকিম স্থানীয় গণমাধ্যমকে জানান, হাসিব আল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন। এ সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে তারা শ্রীমঙ্গল থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন এবং আইনগত সহায়তা চান।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার দুপুরে বালিশিলা রিসোর্টের সামনে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পুলিশ হাসিব আল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে। পরে তারা জানতে পারেন, তিনি ঢাকায় চলে গেছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে