মেনু
সংবাদ টাইমস
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, প্লাস্টিক বিস্ফোরক ও নেশার সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ 27 বার পঠিত
জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, প্লাস্টিক বিস্ফোরক ও নেশার সিরাপ উদ্ধার
ছবি : সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, এসআরবির প্রযুক্তিগত সহায়তায় শনাক্ত করা স্থানে বিজিবির আভিযানিক দল পৌঁছে কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

৪৮ বিজিবি সূত্র জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান এবং অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে