মেনু
সংবাদ টাইমস
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ 35 বার পঠিত
ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
ছবি : ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ভাসুরের লাথিতে আহত হয়ে অন্তঃসত্ত্বা লাকি বেগম (স্ত্রী) মারা গেছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোমবার ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত ভাসুর কবির মিয়াকে গ্রেফতার করেছে।

নিহত লাকি বেগম উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের জোনেদ মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে পারিবারিক বিরোধের জেরে জোনেদ মিয়া ও তাঁর বড় ভাই কবির মিয়ার মধ্যে মারামারি হয়। এ সময় দুই ভাইয়ের মারামারি থামাতে এগিয়ে গেলে লাকি বেগমের পেটে লাথি মারেন তাঁর ভাসুর কবির মিয়া। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় সোমবার অভিযুক্ত কবির মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের মা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী অন্তঃসত্ত্বা লাকি বেগম পেটে আঘাত পান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় একমাত্র আসামি কবির মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং নিহতের মা হত্যা মামলা দায়ের করেছেন।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে