মেনু
সংবাদ টাইমস
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ 40 বার পঠিত
সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা
ছবি : স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় নগরীর কাষ্টঘর এলাকায় সুইপার কলোনিতে ঝগড়ায় হৃদয় কুমার হরিজন (৩০)

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় নগরীর কাষ্টঘর এলাকায় সুইপার কলোনিতে ঝগড়ায় হৃদয় কুমার হরিজন (৩০) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) রাতে নগরের এ ঘটনা ঘটে। হৃদয় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

পরিবারের অভিযোগ, স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় আমিন নামের এক যুবক ও তার সঙ্গীরা হৃদয়কে হত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটেছে রবিবার রাত আটটার দিকে। এর আগে আমিন নামের এক যুবক তার মোবাইল ফোন দিয়ে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন। এ বিষয়টি দেখে হৃদয় তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিন তার কয়েকজন সঙ্গীকে ঘটনাস্থলে ডেকে এনে হৃদয়কে মারধর করে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।

নিহত হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করে সাংবাদিকদের জানান, ভাবীর ছবি তোলার প্রতিবাদ করায় আমিনসহ কয়েকজন মিলে তার ভাইকে হত্যা করেছেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এদের আটক করতে অভিযান চলছে। দ্রুতই আইনের আওতায় আনা হবে।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে