মেনু
সংবাদ টাইমস | Bd News
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা
কনভার্টার

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : শনিবার, ২২ আগস্ট, ২০২৬ 33 বার পঠিত
চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : ঢামেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সারাদেশে চাঁদাবাজদের তালিকাভুক্তি চলছে জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানী ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ওপর কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদাবাজিতে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি যেসব কর্মকর্তা বা পুলিশ সদস্য তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদেরও ছাড় দেওয়া হবে না। এমনকি অপরাধীদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

 

ঢামেক চিকিৎসকের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ঘটনায় জড়িত সাতজনের অপরাধী চক্রটির মধ্যে ইতোমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে