মেনু
সংবাদ টাইমস | Bd News
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা
কনভার্টার

সাবেক এমপি আখতারুজ্জামান গুলশান থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬ 65 বার পঠিত
সাবেক এমপি আখতারুজ্জামান গুলশান থেকে গ্রেফতার
ছবি : সাবেক এমপি আখতারুজ্জামান/ ফাইল ছবি

রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।


তিনি বলেন, বুধবার রাত ১০টার রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন তিনি। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে