মেনু
সংবাদ টাইমস | Bd News
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা
কনভার্টার

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬ 59 বার পঠিত
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ছবি : পুলিশের আইজির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের আইজি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা—এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বাংলাদেশ পুলিশের আইজি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা—এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (৩ আগস্ট) এফবিআইয়ের রাইলে পামারট্রি’র নেতৃত্বে এ প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে আসে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন।

আইজিপি এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ ও সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআইয়ের সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে