মেনু
সংবাদ টাইমস | Bd News
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা
কনভার্টার

‘বঙ্গবন্ধু বুক কর্নারে’র জন্য বাজেট দিলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কুমিল্লা প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ 82 বার পঠিত
‘বঙ্গবন্ধু বুক কর্নারে’র জন্য বাজেট দিলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
ছবি : 61

কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ স্থাপনের জন্য বাজেট বরাদ্দ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত একটি খরচের খাতে বঙ্গবন্ধু বুক কর্নারের জন্য বাজেট দেওয়া হয়েছে বলে জানা গেছে। কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রহমান এ বাজেট দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের ৩০ জুনের মধ্যে বরাদ্দকৃত বাজেট অনুযায়ী বঙ্গবন্ধু বুক কর্নারের জন্য বই ক্রয় করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম এবং প্রচার-প্রচারণার জন্য ১০ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পরও সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের নামে বিভিন্ন কার্যক্রম চালু থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকটি মহল। তাদের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৬ বছরে শেখ মুজিবুর রহমানের নামে বিভিন্ন কর্নার ও স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে শত শত কোটি টাকা অপচয় ও অনিয়ম হয়েছে। এরই মধ্যে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ‘বঙ্গবন্ধু বুক কর্নার’-এর জন্য বই কেনার উদ্যোগকে মেনে নিতে পারছেন না জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা।

কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বঙ্গবন্ধু বুক কর্নারের জন্য বই কেনার বিষয়টি নিয়েও আপত্তি জানিয়েছেন জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, এমন চিত্র বিভিন্ন সরকারি অফিসে এখনো দেখা যায়। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও বেপরোয়া হয়ে উঠবে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রহমান বলেন, এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। বিষয়টি আমরা বাদ দিয়ে দেব। অফিসের কেউ আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এটা করা হয়েছে।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে