মেনু
সংবাদ টাইমস
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

একদিনে হাম-ডেঙ্গু কেড়ে নিল ৮ প্রাণ

সংবাদ টাইমস ডেস্ক প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ 36 বার পঠিত
একদিনে হাম-ডেঙ্গু কেড়ে নিল ৮ প্রাণ
ছবি : ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশু এবং ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

একই সময়ে হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন ৪২ জন এবং হামের উপসর্গ থাকা নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২১৭ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও রোগটির উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। মৃত ব্যক্তিরা ঢাকা, ময়মনসিংহ ও নোয়াখালী জেলার (বিভাগ হিসেবে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম)। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০০ জনের মৃত্যু হলো। আর একই সময়ে রোগটিতে আক্রান্ত নিশ্চিত রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪২ জনসহ ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৯৯। এ ছাড়া গত ২৪ ঘণ্টার ১ হাজার ২১৭ জনসহ এ সময়ে মোট হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে অদ্যাবধি সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।

এদিকে, ডেঙ্গুর প্রকোপে দেশে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৩৬৬ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬১৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে। একই সময়ে এ রোগে প্রাণ হারিয়েছেন ৩৫৭ জন।

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে