মেনু
সংবাদ টাইমস
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান

বিনোদন ডেস্ক প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ 31 বার পঠিত
টাইগারের ওপর হামলার পর কড়া নিরাপত্তায় প্রকাশ্যে এলেন সালমান খান
ছবি : ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গত রোববার অতর্কিত প্রাণঘাতী হামলার ঘটনায় রীতিমতো থমথমে পুরো বলিউড। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে টাইগারের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং সেলিব্রেটিদের নিরাপত্তা জোরদার করার জোরালো আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন যেন হাতেনাতেই শুরু হয়ে গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মুম্বাইয়ে কড়া নিরাপত্তায় দেখা মিলেছে সুপারস্টার সালমান খানের। বিশেষ সুরক্ষা ইউনিটের (এসপিইউ) অস্ত্রধারী কমান্ডোদের কড়া পাহারায় তাকে চলাচল করতে দেখা যায়।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দীর্ঘদিনের হুমকির কারণে এমনিতেই কড়া নিরাপত্তার মধ্যে থাকেন সালমান। তবে সাম্প্রতিক এই ঘটনার পর তার নিরাপত্তা-ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে, টাইগার শ্রফের ওপর হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভয়েস মেসেজে সালমানের প্রসঙ্গটি তীব্রভাবে উঠে এসেছে।

ওই অডিও বার্তায় এক হুমকিদাতা বলেছে, ‘আজ টাইগার শ্রফের সঙ্গে যা ঘটেছে, তার দায়িত্ব নিচ্ছে অনিল পণ্ডিত ও হরমন সান্ধু। আমরা এর আগে ফোন করে সতর্ক করেছিলাম, কিন্তু সে কথা শোনেনি। তাই আজ তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির যে বা যারা আমাদের কথা শুনবে না বা সালমান খানের সঙ্গে কাজ করবে, তাদের অবস্থাও এমন হবে। শুধু অপেক্ষা করুন আর দেখুন।’

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের এপ্রিলে সালমানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। যার দায়ও স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। একই বছরের অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও রাজনীতিবিদ বাবা সিদ্দিকী খুন হন। পরে মুম্বাই পুলিশের চার্জশিটে উঠে আসে যে, সালমানের সঙ্গে নিবিড় বন্ধুত্বের কারণেই হয়তো প্রাণ হারাতে হয়েছে বাবা সিদ্দিকীকে।

এমন একের পর এক রোমহর্ষক ও হুমকিপ্রবণ ঘটনার প্রেক্ষাপটে সালমান খানের বর্তমান নিরাপত্তা বলয় নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্ত ও চলচ্চিত্র মহলে।

বিনোদন থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে