মেনু
সংবাদ টাইমস
শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা পুলিশের কাছে আছে, অভিযান জোরদার হচ্ছে

স্টাফ রিপোর্টার প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ 32 বার পঠিত
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা পুলিশের কাছে আছে, অভিযান জোরদার হচ্ছে
ছবি : ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে তাদের কেবল অপরাধী হিসেবেই দেখা হচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সম্প্রতি দখল ও চাঁদাবাজির বিষয়ে ৩৮ জন বিশিষ্ট নাগরিকের উদ্বেগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের তালিকা পুলিশের কাছে সংরক্ষিত রয়েছে এবং তা নিয়মিত হালনাগাদ করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে চলমান এই সাঁড়াশি অভিযান সামনে আরও জোরদার করা হবে। একই সঙ্গে তিনি উদ্দেশ্যমূলকভাবে ঢালাওভাবে বিএনপিকে ‘চাঁদাবাজ’ আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানান।


মিরপুরের ঐতিহ্যবাহী রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভাগীয় মামলা শুরু হয়েছে। এ ঘটনায় কোনো সংসদ সদস্য বা প্রভাবশালী নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

এছাড়া, মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়ের যে ঘাটতি দেখা গেছে, সেটিও তদন্ত করা হচ্ছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না বলে তিনি মন্তব্য করেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে এবার প্রযুক্তিভিত্তিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের সময় ব্যবহৃত একটি বিশেষ অ্যাপ এবার পূজামণ্ডপের নিরাপত্তায় কাজে লাগানো হবে। এর মাধ্যমে কোনো অঘটন ঘটলে পুলিশ সদর দপ্তর থেকে দ্রুততম সময়ে তথ্য পাওয়া এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। মণ্ডপগুলোতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মাধ্যমেও স্থানীয় পর্যায়ে কড়া নজরদারি রাখা হবে।

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে