মেনু
সংবাদ টাইমস | Bd News
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা
কনভার্টার

ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম আব্বাসকে আনছে বাফুফে

স্টাফ রিপোর্টার প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট, ২০২৬ 68 বার পঠিত
ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম আব্বাসকে আনছে বাফুফে
ছবি : অ্যাডাম আব্বাস

আগামী ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব। এই প্রতিযোগিতাকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। স্কোয়াডের শক্তি বাড়াতে এবার ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার বাফুফে ভবনে অনুষ্ঠিত ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তিনি জানান, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ১৯ বছর বয়সী উইঙ্গার অ্যাডাম আব্বাস বাংলাদেশে এসে দলের সঙ্গে যোগ দেবেন।

বাফুফের টেকনিক্যাল টিম দীর্ঘদিন ধরেই অ্যাডামের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে আসছিল। তার খেলার ভিডিও বিশ্লেষণ করে ইতিবাচক মূল্যায়নের পর গত এপ্রিলে তার সঙ্গে যোগাযোগ শুরু করে ফেডারেশন। এরপর পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আনুষঙ্গিক সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ইংল্যান্ডে বেড়ে ওঠা অ্যাডাম আব্বাসের ফুটবল ক্যারিয়ারে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলের হয়ে খেলেছেন। পাশাপাশি বার্নলির অনূর্ধ্ব-১৮ দলের জার্সিতেও মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বয়সভিত্তিক দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই আশা করছে বাফুফে।

এবারের অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। বি- গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির মাধ্যমে দলকে আরও ভারসাম্যপূর্ণ করার পরিকল্পনা নিয়েছে বাফুফে।

অ্যাডাম আব্বাসের আগমন সেই পরিকল্পনারই গুরুত্বপূর্ণ অংশ। তার যোগদানে বাংলাদেশের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

খেলাধুলা থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে