মেনু
সংবাদ টাইমস
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

জুলাই শহীদদের আত্মত্যাগে পুনরায় গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ 111 বার পঠিত
জুলাই শহীদদের আত্মত্যাগে পুনরায় গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি : সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রায় ১৫ বছরের দুঃশাসনের পর ২০২৪ সালের জুলাই বিপ্লবে আবু সাঈদসহ অসংখ্য শহীদদের আত্মত্যাগের মাধ্যমে দেশে পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, তাঁদের ত্যাগ আমাদের বাঁচার অধিকার দিয়েছে, তাঁদের ত্যাগ আমাদের মুক্তি দিয়েছে।

আমরা স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় শহীদ আবু সাঈদ ও অন্যান্য শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

জুলাই আন্দোলনের সূচনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একদিনে ঘটে না।

অনেক কিছু জমা হয়ে আগুনের সূত্রপাত হয়। তেমনি জুলাই আন্দোলনের পটভূমি তৈরি হয় ২০০৯ সাল থেকে আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৫ বছরের সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে।
এসময় অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছে। একটি রাজনৈতিক দল গত প্রায় ১৫ বছর ক্ষমতায় থেকে অনিয়ম, অন্যায় ও অবিচার করেছে। তাদের আচরণ ছিলো হিংস্র।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্যাতন করেছে। চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, জেলখানায় হয়রানি করেছে। সাধারণ জনগণ স্বৈরাচারী সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আন্দোলনে যোগ দিয়েছে। সন্তানকে বিপ্লবে অংশ নিতে পাঠিয়েছে। তরুণ আবু সাঈদ দু'হাত তুলে বলেছে - গুলি কর।

স্বাস্থ্যমন্ত্রী এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

তিনি জুলাই শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব আহসানুল আজিজ, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব খোরশেদ আলম, যুগ্মসচিব ড. মুস্তাফিজুর রহমান, কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল্লাহ প্রমুখ।

স্বাস্থ্য থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে